বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা চট্টগ্রামে পটিয়ায় মুখোমুখি দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু নওগাঁ মহাদেবপুর উপজেলার শ্যামপুরে ব্রজলীলা উপলক্ষে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠিত নওগাঁ সদর সহ বিভিন্ন উপজেলায় ৭৮ জন চিকিৎসক যোগদান মৌলভীবাজারে সামাজকর্মী হোসাইনের উপর হামলার আসামি গ্রেপ্তার তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও মৌলভীবাজারে তামিম হত্যার মূল আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার চট্টগ্রামে ঈদের আগে চড়া গরুর ও মুরগি মাংসের বাজার শ্রীমঙ্গলে জমি দখলের ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

খুলনার বটিয়াঘাটায় নাবালিকা কণ্যাকে গণধর্ষণঃ ধর্ষণকারীদের গ্রেফতার করেছে র‌্যাব-৬

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে ব‌লে র‌্যাব জানান।
খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন ফুলবাড়ী গ্রামে নাবালিকা ভিকটিম ও তার খালাতো বোনকে নিজ বসতঘরে রেখে ভিকটিমের মা ও বাবা অন্যত্র বেড়াতে যায়। এ সুযোগে ১৫ মে ২০২২ তারিখ রাত অনুমান সময় ২ জন আসামী ভিকটিমের বসতঘরে কৌশলে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আসামী মুজাহিদ শেখ ও মোঃ আজিজুল মোড়ল মিশরিয়া ভিকটিমকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আসামীদ্বয় ভিকটিমের খালাতো বোনকেও ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমদ্বয়ের ডাকচিৎকারে আসামীদ্বয় পালাইয়া যায়। পরবর্তীতে অসুস্থ অবস্থায় ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনার পর থেকে আসামীদ্বয়কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে
এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত গণধর্ষণ মামলার আসামীরা খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৬ মে ২০২২ তারিখ ভোর ৫ সময় খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন একাধিক স্থানে অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার আসামী ১। মুজাহিদ শেখ (২৪), পিতা-মৃত মোহাম্মাদ শেখ, ২। মোঃ আজিজুল মোড়ল মিশরিয়া (২৫), পিতা-মোঃ আজনবী মোড়ল উভয় সাং-ফুলবাড়ী, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে তারা জড়িত আছে মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করতঃ আসামীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com