শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ‘তিন মাসে ‌‌১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ ঐক্য পরিষদের শ্রীমঙ্গলে সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদ, এক প্রতিষ্টানকে অর্থদন্ড শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নেত্রকোনায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি, এক শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলের শ্রদ্ধাভাজন স্কুল শিক্ষিকা কুসমী রানী গোসাই আর নেই

শ্রীমঙ্গলে স্বামীর মৃত্যুর ২৫ দিনের মাথায় স্কুল সকলের প্রিয় স্কুল শিক্ষিকা কুসমী রানী গোসাই। রোববার সকাল ৭টা ১৫মিনিটের সময় তিনি সিলেটে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিকেল ৩টায় তার কর্মস্থল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দ, বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ, শ্রীমঙ্গল কচি-কাঁচার মেলার নেতৃবৃন্দ ও রামকৃষ্ণ সেবাশ্রম, শ্রীমঙ্গল।

এসময় মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ঝলক চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনসুর ইকবাল, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত দেব, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রাণী দাশ প্রমূখ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কচি-কাঁচার মেলার সভাপতি, শিক্ষিকা ও নারীনেত্রী আলপনা সেন, নারীনেত্রী ও প্রাক্তন শিক্ষিকা মীরা ভট্টাচার্য, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহম্মেদ, সাংস্কৃতিক সংগঠক অজিত কুমার বৈদ্য, শিক্ষক রনজিত কুমার রায়, রোকসানা বেগম লনী। উল্লেখ্য, গত শুক্রবার রাতে স্ট্রোক করার পর তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দু’দিন চিকিৎসার পর গতকাল হঠাৎ তার অবস্থার অবনতি হলে আজ সকাল ৭.১৫ মিনিটে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। এর ঠিক ২৫ দিন পূর্বে উনার স্বামী স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিন জনের সুখের সংসারে সহজ সরল একমাত্র সন্তান কমলজিৎ একসাথে পিতা-মাতাকে হারিয়ে একেবারে বাকরূদ্ধ।

সবশেষে উনার একমাত্র সন্তান উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী কমলজিৎ শুক্লা পরিবারের পক্ষ থেকে সবার কাছে মায়ের জন্য দোয়া ও আশিবাদ কামনা করে।

শেষে উপস্থিত সকলে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করে আত্মার শান্তি কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com