শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে যাত্রীদের চেতনানাশক ওষুধ খাইয়ে লুটপাটই তাদের পেশা।

টাঙ্গাইলে মলম পার্টি চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা।

শুক্রবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে টাঙ্গাইল পৌর শহরের নতুন বাসটার্মিনালের নিরালা সুপার বাস সার্ভিস কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

আটককালে তাদের কাছ থেকে ৭ হাজার টাকা, ৫টি স্মার্ট ফোন, ৫টি সিম কার্ড ও ২টি বিস্কুটের প্যাকেট জব্দ করা হয়।

আটককৃত হলেন- মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের মৃত মীর আলী শেখের ছেলে আব্দুর রাজ্জাক (৫০), নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোবারক হোসের ছেলে ছানোয়ার হোসেন (৫৩) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানির চর উত্তর পশ্চিম এলাকার মো. মাহফুজুল হকের ছেলে মাসুদুল হক ওরফে আপেল (৪৫)।

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, তারা দীর্ঘদিন ধরে গণপরিবহনে অসহায় যাত্রীদের কৌশলে চেতনানাশক ওষুধ বিস্কুটে মিশিয়ে তা খাইয়ে সর্বস্ব লুট করে আসছিল। আজ সকালে গোপন সংবাদ ভিত্তিতে টাঙ্গাইল পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই তিন সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানান, পরে তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com