শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

নরসিংদীর গৌরাঙ্গ দাস হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

নরসিংদীর গৌরাঙ্গ দাস হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নরসিংদী শহরতলীর হাজী পুরস্থ নিজবাড়ীতে গৌরাঙ্গ দাস হত্যার ন্যায় বিচারের দাবীতে পরিবারের লোকজন এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাণী নীরবে নিভৃতে কাঁদে। দীর্ঘ ২৩ বছর যাবৎ পিতৃ হত্যার বিচার চেয়ে বিভিন্ন আদালত পাড়াসহ প্রশাসনের দরজায় কড়া নাড়লে ও পাহাড়াদার গৌরাঙ্গ দাস হত্যার বিচার আজও হয়নি। ওল্টো বিচার কার্যকে প্রভাবিত করার পায়তারা করছে হত্যার সাথে জড়িত ব্যক্তিগণ সহ একটি স্বার্থান্বেসী মহল।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নিহত গৌরাঙ্গ দাসের বড় ছেলে চন্দন দাস, লিখিত বক্তব্যে তিনি, আমার পিতাকে যারা অমানুষিক নির্যাতন শেষে হত্যা করেছে। আমি তার বিচার চেয়ে জেলার বিভিন্ন আদালতসহ উচ্চ আদালতে গিয়েছি। সেই সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ব্যক্তির দ্বারস্থ হয়েছি। ইতোমধ্যে প্রায় ২৩ বছর গত হয়েছে কিন্তু আজও আমরা আমাদের পিতার হত্যার ন্যায় বিচার পাওয়া থেকে বি ত করার পায়তারা করছেন। আমার পিতার হত্যাকারীরা বিচার কার্যকে প্রভাবিত করতে উঠে পড়ে লেগেছে।
তিনি আরও বলেন, আমার পিতা গৌরাঙ্গ শমশের জুট মিলে চাকুরি করতেন। তিনি এই হত্যাকারী চক্রের নির্মল দাস (বদ্দা) ও নিরঞ্জন সহ প্রায় ৮/১০ জন ব্যক্তি ১৯৯৯ সালের ৮ সেপ্টেম্বর তারিখে পূর্বে একটি দেওয়ানী মামলার বিষয়ে কথা বলার (বর্তমানে মামলাটি চলমান রয়েছে) জন্য নরসিংদী বাজার পাটপট্টি শমশের জুট মিলে ভাড়া করা একটি রুম থেকে আমার পিতা গৌরাঙ্গ দাসকে ডেকে নেয়। পরের দিন ওই রুমের পার্শ¦ সততা ভান্ডারের চালের গোডাউন থেকে পুলিশ হাত-পা বাধা অবস্থায় আমার পিতার মৃত দেহ উদ্ধার করে।
এ মামলা দামাচাপা দিতে বিভিন্ন ভাবে পায়তারা করছেন। এ ছাড়াও আমাদেরকে ঘায়েল করতে বিভিন্ন সময়ে আমাদের বিরুদ্ধে ৫/৬টি মামলা দায়ের করে। আমরা সল্প আয়ের মানুষ আর তাই মামলার পিছনে ছুটতে ছুটতে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। সল্প আয়ের গরিব মানুষ বিদায়ই অনেক মানুষই আমাদেরকে নিয়ে উপহাস করে। এতে বিচারকার্য অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে বলে আমি মনে করি।
আমার পিতার মৃত্যুর পর চালের গোডাউনের মালিক গৌতম কুমার সাহা কৌশলে আমাদেরকে বাদ দিয়ে পুলিশকে ম্যানেজ করে আমার পিতার হত্যা মামলার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এখানে আমার প্রশ্ন আমরা জীবিত থাকা অবস্থা গৌতম আমার পিতার হত্যা মামলার বাদী হলো। আদালতে তার এই বাদীর বিষয়ে আমি নারাজি আবেদন করলে মামলার বাদী থেকে গৌতমের নাম বাদ দেওয়া হয় এবং আসামী হিসেবে তার নাম মামলা অন্তর্ভুক্ত হয়। বর্তমানে গৌতম আসামী তালিকায় অন্তর্ভুক্ত হলে বিভিন্ন কুট-কৗশল শুরু করেন এবং আমাদেরকে নানা ভাবে হয়রানি করতে থাকে। এ অবস্থায় আদালতের কাছে পিতৃহারা আমাদের এই অসহায় পরিবারে আকুল আবেদন এই যে আদালত যেন কোনকিছুতেই কোনভাবেই প্রভাবিত না হয়। সকল দিক বিচার বিশেষন পূর্বক আমার পিতা গৌরাঙ্গ দাস এর হত্যার কারীদের সংবাদ সম্মেলনের মাধ্যমে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন। সংবাদ সম্মেলনে নিহত গৌরাঙ্গ দাসের স্ত্রী সন্ধ্যারাণী দাস তার বক্তব্যে বলেন, আমার স্বামী সাথে আমাদের প্রতিবেশী ািনর্মল দাসের জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ ছিল। সে সময় নির্মল দাস প্রায় আমার স্বামীও পরিবারের অন্যান্যদের নানা ভাবে হুমকি-দমকি প্রদান করতো। বর্তমানে ও আসামীরা আমাদেরকে হুমকি-দমকি সহ বিভিন্নভাবে হয়রাণী করে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার স্বামীহত্যার ন্যায়বিচার দাবী করছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহত গৌরাঙ্গ দাসের স্ত্রী সন্ধ্যারাণী দাস, ছেলে ছোটন দাস ও নাতী সুশান্ত দাস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com