শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলের মেয়ে জেরিন ব্রিটেনের কাউন্সিলর নির্বাচিত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মেয়ে শাহানিয়া চৌধুরী জেরিন ব্রিটেনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। জেরিনসহ মৌলভীবাজার জেলার মোট ১৫ বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটেনের কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়াও বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসীরা বৃটেনের মূলধারার রাজনীতির সঙ্গে সম্পুক্ত হয়ে সে দেশের নির্বাচনে অংশ নিয়ে ধারাবাহিত সাফল্য অর্জন করে আসছেন।
বিদেশের মাটিতে তাদের এমন সাফল্যে দেশের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা বাড়ছে। বৃটেনের স্থানীয় নির্বাচনে তাদের এমন বিজয়ের সংবাদে আনন্দে উৎফুল্ল মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন উপজেলার মানুষ।
এর মধ্যে ইতিহাস গড়লেন শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী জেরিন।
তিনি হ্যারো এলাকা থেকে লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দিতা করে কাউন্সিলর নির্বাচিত হন। শ্রীমঙ্গলের একমাত্র নারী যিনি অসামান্য অবদান রেখে শ্রীমঙ্গলবাসীকে গর্বীত করেছেন। শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে তাঁর পরিবার আনন্দের জোয়ার বইছে।
উল্লেখ্য, ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত মৌলভীবাজারের ১৫ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে স্বামী-স্ত্রী ও আপন দুই বোনও রয়েছেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার কৃতিমানরা নিজ নিজ পেশার পাশাপাশি ব্রিটেনের রাজনীতিতে অবদান রাখায় নির্বাচনে অংশ নেওয়ার স্বীকৃতি পেয়ে আসছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com