শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে ‘গলাটিপে’ হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে বৃষ্টির পানির নিকাশ নিয়ে এক বৃদ্ধকে ‘গলাটিপে’ হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।

উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া মাঝিপাড়া গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার এসআই মোশারফ হোসেন জানান।নিহত সাধন রাজবংশী (৬২) ওই এলাকার বাসিন্দা।

এ বিষয়ে নিহতের ছেলে রিপন রাজবংশী বলেন, সুশীল পাল তাদের প্রতিবেশী। বুধবার সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি হলে সুশীলের চাল ও বাড়ির পানি তাদের [রিপন] বাড়ির ভেতরে দিয়ে প্রবাহিত হয়। এতে তাদের ঘরের মাটির মেঝে ভেঙে যায়।

রিপন বলেন, তিনি ও তার বাবা বৃহস্পতিবার সকালে সুশীলকে ডেকে বিষয়টি দেখানোর সময় দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন তিনি (রিপন) গ্রামের লোকজন ডাকতে যান।

“এদিকে বাকবিতণ্ডার এক পর্যায়ে সুশীলের ছেলে অরি পাল এসে আমার বাবার গলা চেপে ধরে। এ সময় আশপাশের লোকজন ছাড়ানোর চেষ্টা করলেও বাবা মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।”

এ বিষয়ে দুপুরে রিপন মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে বহুরিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুস সামাদ সিকদার ঘটনাস্থলে গিয়েছেন জানিয়ে বলেন, “সাধন রাজবংশীকে গলা টিপে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বৃষ্টির পানি গড়ানো নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে অরি ধাক্কা দিলে সাধনের মৃত্যু হয় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com