শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মিলন মেলায় স্কুল জিবনের নানা কথার ফুলঝুরি স্কুল প্রাঙ্গণ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দীর্ঘ ১৪ বছর পরে মিলন মেলা বসেছে ২০০৮ সালের এসএসসি ব্যাচের।
সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে সবাইকে একাত্রিত করে অনুষ্ঠিত হয় এই মিলন মেলা। এক যুগেরও বেশী সময় পর একে অপরকে দেখে যেনো আনন্দে আতœহারা। ‘কী রে, তুই বেশ মোটা হয়ে গেছিস,’ ‘তোর মাথা তো পুরাই ফাঁকা হয়ে গেছে, দেখ, কত দিন পর তোকে দেখলাম,’ ‘তুই একটা ফোনও দিস না, আমার নম্বরটাই তো নেই’রে এমন নানা কথার ফুলঝুরি বুধবার বিদ্যালয় প্রঙ্গন । বহুদিন না দেখা কৈশোরের বন্ধুকে পেয়ে এসব কথা।
যাঁদের দেখা হলো, বয়স-শ্রেণি পেশার সীমারেখা পেরিয়ে তাঁরা মুখর করে তুললেন বিদ্যাপীঠ প্রাঙ্গণ। মাতলেন প্রাণের উচ্ছলতায়।
০৪ মে বুধবার দুপুর থেকেই অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয়। শুধু এ দিনটি উপলক্ষেই দেশের বিভিন্ন এলাকায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে আসেন বিদ্যালয়ে।
পুরোনো বন্ধুকে কাছে পেয়ে প্রাক্তন শিক্ষার্থীরা সবাই মেতেছেন হাসি-ঠাট্টা, স্মৃতিচারণা আর আড্ডায়। গল্পগুজবের সঙ্গে সেলফি-ছবি তুলে মুহূর্তটা স্মরণীয় করে রাখছেন। কাছাকাছি হতেই একে অন্যকে জড়িয়ে ভুলে যেতে চাইছেন প্রিয় বন্ধুর দীর্ঘদিনের না পাওয়া আলিঙ্গন সুখ। দীর্ঘদিনের অসাক্ষাতের পর দেখা হওয়ায় কেউ কেউ নিজেদের সাফল্যের বর্ণনা দিচ্ছেন বন্ধুদের।
দিনটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে প্রথম পর্বে ছিল আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে নৈশভোজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com