শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ৩দিন পর নদী থেকে মাঝির লাশ উদ্ধার

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিনদিন পর ফাহিম লাদেন (২৫) নামে এক নৌকার মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৪ মে) দুপুরে উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের আমিরাবাদ এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ফাহিম লাদেন উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লাহ্চর এলাকার আওলাদ হোসেন এর ছেলে। সে পেশায় একজন নৌকার মাঝি।
নিহতের চাচতো ভাই বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান, গত রোববার (০১ মে) মাঝি ফাহিমকে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে শ্রীনগরের বাঘাইকান্দি এলাকার মেঘনা পাড়ে ডেকে নেয়। ওইদিন থেকেই নিখোঁজ হয় সে। পরে শ্রীনগরের বাঘাইকান্দি ঘাটে তার নৌকা ও পড়নের একটি প্যান্ট পাওয়া যায়। সেখানে তার নৌকায় একটি চাপাতি ও পাওয়া যায়। তারপর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও ফাহিমের সন্ধান না পাওয়ায় গত সোমবার (০২ মে) রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার।
পরে বুধবার সকালে উপজেলা আমিরাবাদ এলাকার মেঘনায় একটি অজ্ঞাত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। দুপুরে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান ও ইন্সপেক্টর তদন্ত গোবিন্দ সরকার উপস্থিত হয়ে রায়পুরা থানা পুলিশ ও নৌ পুলিশের যৌথ প্রচেষ্টায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে স্বজনরা ফাহিমের লাশ শনাক্ত করেন। ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল শেষ মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মির্জারচর নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ (এসআই) প্রদ্যুৎ সরকার সাংবাদিকদের জানান, নিলক্ষ্যার আমিরাবাদ এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতেছে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করি। প্রথমে তার পরিচয় না পাওয়া গেলেও পরে তার স্বজনরা এসে মৃতের পরিচয় শনাক্ত করে। এছাড়াও প্রাথমিক সুরতহালে তার মাথায় একটি কোপের আঘাত দেখা গেছে। বর্তমানে লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com