শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল নিয়ে ঈদের দিন ঘুরতে গিয়ে লাশ হলেন ২ কিশোর বন্ধু

ঈদের দিন ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাইট খুঁটির সঙ্গে ধাক্কা লেগে কিশোর দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (৩ মে) বিকেলে উপজেলার রুপশান্তি কুচামারা ব্রিজে এ দুঘর্টনা ঘটে। ধনবাড়ী স্থানীয় সংবাদকর্মী মো. নূর-নবী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, উপজেলার যদুনাথপুর ইউনিয়নের হরিপুর গ্রামের রিপন ওরফে আলামিন (১৬) ও তার বন্ধু রিপন (১৭)। আহতের নাম আমিনুল ইসলাম (১৪)।
এ ব্যাপারে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ার হোসেন জানান, হতাহতরা ঈদ উপলক্ষে ঘুরতে ধনবাড়ী থেকে জামালপুরে গিয়েছিল। ঘুরাঘুরি শেষে তারা জামালপুর থেকে বাড়ি ফেরার পথে তাদের দ্রুত গতির মোটরসাইকেলটি রুপশান্তি কুচামারা ব্রিজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খুঁটির সাথে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে যায়।
তিনি আরও জানান, এরপর স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
এছাড়া গুরুত্বর আহত আমিনুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com