শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ভূমধ্যসাগরে নিখোঁজ নরসিংদীর ১৫ জনের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে নিখোঁজ হওয়া নরসিংদীর ১৫ জনের পরিবারের মধ্যে ঈদের উপহার সামগ্রী বিতরন করেন জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম। গতকাল দুপুরের দিকে জেলার রায়পুরা ও বেলাবো উপজেলায় নিহতদের পরিবারে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ সামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়।
এসপি কাজী আশরাফুল আজীম বলেন, নয়টি অসচ্ছল পরিবারকে ঈদ সামগ্রী ও নতুন পোশাক এবং ছয়টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সব ধরনের মানবিক কাজে জেলা পুলিশের অংশগ্রহণ থাকবে জানিয়ে অবৈধপথে বিদেশে না যাওয়ার জন্য সবার প্রতি সচেতন হওয়ার আহŸান জানান। ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন নরসিংদী শিক্ষক সমিতির সভাপতি ও নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা,নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, নরসিংদী হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক অহিভূষণ চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সেক্রেটারী হুমায়ুন সাহ সহ প্রমুখ।
গত ২৭ জানুয়ারি ২০২২ইং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ হন ২৮ জন। এদের মধ্যে ১৫ জনের বাড়িই নরসিংদীর। সাগরে ডুবে যাওয়া তাদের সবারই মৃত্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com