সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে নৌকা ডুবে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার!

ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে নৌকা ডুবে শনিবার রাতে নিখোঁজ কলেজ ছাত্র আলিফের মরদেহ ২দিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের বাড়িবাড়িট নামক স্থানের বিষখালী নদীর চর থেকে আলিফের মরদেহ উদ্ধার ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে জনপ্রতিনিধি ও পুলিশ কে জানালে স্বজনরা গিয়ে আলিফের লাশ সনাক্ত করে। পরে ওসি তদন্ত আব্দুস সালাম ও ইউপি চেয়ারম্যান মো. নয়ন হোসেন মৃত আলিফের লাশ শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন এর মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় মৃত রিফাত বিন আলিফের বাড়িতে চলেছে শোকের মাতম।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, ইউপি চেয়ারম্যান মো. নয়ন হোসেন আমাদের জানালে আমারা আলিফের স্বজদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং সনাক্ত করি। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় সাত বন্ধু মিলে নৌকায় বিষখালী নদীতে ভ্রমন কালে নদীর ঢেউয়ে নৌকা ডুবে যায়। এসময় ছয় বন্ধু সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও মো. রিফাত বিন আলিফ নিখোঁজ হয়। সে বরিশালের বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মো. পলাশ হাওলাদারের একমাত্র ছেলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com