শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

শেষ মুহুর্তে জমজমাট বিক্রি শ্রীমঙ্গলের ঈদ বাজারে

আর মাত্র দুই দিন বাকি মুসলিম সম্প্রদায়ের সবছেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল-ফিতর। ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গল শহরের পোষাক ও প্রশাধনীর মার্কেটে জমজমাট বিক্র বেড়েছে। শহরের বড় বিপণী বিতানের পাশাপাশি হকার্স মার্কেটেও প্রচন্ড ভীড় করছেন ক্রেতারা।

সব মিলিয়ে শেষ মুহুর্ত জমে উঠেছে শ্রীমঙ্গলের ঈদ বাজার। ক্রেতাদের পদচারণায় মুখরিত বিপণি বিতানগুলো। ঈদে নতুন জামা কাপড় কিনতে ফুটপাতসহ সর্বত্রই কেনাকাটার ধুম লক্ষ করা গেছে। নতুন কাপড়ের সাথে সাথে জুতার দোকানেও ক্রেতাদের উপচে পড়া ভীর লক্ষনীয়। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে ঈদের বাজার। কাপড়-প্রশাধনী ও জুতার দোকান গুলো সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে জমজমাট বিক্রি।

নারী-শিশুসহ নানা ধরনের ক্রেতার ভিড়ে শহরের শাপলা সুপার মার্কেট, মিদাদ শপিং সেন্টার, নিউ মার্কেট, এমবি ডিপার্টমেন্ট, বিলাস শপিং মলসহ অন্যান্য শপিং সেন্টারগুলোতে ক্রেতাদের ভীড়ে মুখরিত হয়ে উঠছে।

গত দুইবছর করোনার প্রভাব থাকায় ব্যবসা বানিজ্য ঝিমিয়ে পড়েছিলো। করোনাকালীন সময়ে ক্ষতি পুষিয়ে উঠাতে পারবেন বলে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন। ঈদ মার্কেট করতে আসা রহিমা শেখ জানান, এবার যেহেতু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তাই স্বাচ্ছন্দে কেনাকাটা করতে মার্কেটে এলাম। পরিবারের সবার জন্য কেনাকাটা করবো। সঙ্গে থাকা জান্নাত বলেন, ঈদে পরিবারের জন্য কেনাকাটা করার মজাই আলাদা। সাইফুর রহমান সুপার মার্কেটের তরুণ ব্যবসায়ী শুভন চৌধুরী রাব্বি বলেন, ‘গত কয়েকটি ঈদ ও পূজাপার্বণে লকডাউনের কারণে তেমন একটা বেচাকেনা হয়নি।

এবার আশা করি ভালো কেনাবেচা হবে। এ বছর ঈদে জিন্সের প্যান্ট, বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি, গেঞ্জি, শার্ট-প্যান্ট কিনছেন অনেকে। বেশি চলছে পূস্পারাজ, সারালা, গাড়ালা ও কাচা-বাদমসহ নানান ধরণের পোষাক রয়েছে বাজারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com