সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

জেলা পুলিশের সহযোগিতায় মহাসড়কে চালক-হেলপারদের জন্য রিফ্রেশ ক্যাম্প স্থাপন

“কখনো না পৌঁছানোর চেয়ে দেরীতে পৌঁছানোই শ্রেয়” শ্লোগান নিয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে দূরপাল্লার যাবাহনের চালক ও হেলপারদের জন্য যাত্রীদের নিয়ে নিরাপদে এবং সড়ক ও মহাসড়কে দূর্ঘটনার কবল থেকে রক্ষা পেতে গাইবান্ধা জেলা পুলিশের সহযোগিতায় রিফ্রেশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের পান্থাপাড়া এলাকায় মহাসড়কের পাশে স্থাপিত রিফ্রেশ ক্যাম্পে বাসযাত্রী, বাসচালক ও হেলপারদের বিশ্রাম, হাতমুখ ধোয়া এবং চা ও পানি পানের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রিফ্রেশ ক্যাম্পের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার জনাব তৌহিদুল ইসলাম তৌহিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল লতিফ প্রধান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন, ওসি হেলাল উদ্দীন, টিআই আব্দুর নুর, চন্দন কুমার রায়, আমিনুল ইসলাম সরকার, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরনবী ইসলাম, বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও শহরগছি আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক এমএ মতিন মোল্লা, নাকাই ইউপি চেয়ারম্যান খ ম সাজু, পৌর কাউন্সিলর রিমন কুমার তালুকদার প্রমূখ।

পুলিশ সুপার তৌহিদুল ইসলাম দুরপাল্লাগামী বিভিন্ন বাস, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনের চালক, হেলপার ও যাত্রীদের সচেতনতায় রিফ্রেশ হওয়ার প্রয়োজনীয়তার দিক নির্দেশনা উল্লেখ করেন এবং লিফলেট ও ইফতার সামগ্রী বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com