শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

উখিয়ায় বন বিভাগের অভিযানমাটিভর্তি ডাম্পার জব্দ

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদস্যরা।

কক্সবাজার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা এলাকায় অভিযান পরিচালনা করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদস্যরা।

এ সময় সংরক্ষিত বনভূমির পাহাড় থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি মাটিভর্তি ডাম্পার ট্রাক আটক করা হয়। রবিবার (২৯ ডিসেম্বর) ভোররাতে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা নামক এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম।তিনি জানান, গোপন সংবাদ ভিত্তিতে থাইংখালী বিটের রিজার্ভ বন ভূমিতে পাহাড় খেকোরা বনের ভেতর থেকে মাটি কেটে ডাম্পার যোগে বিক্রয় করছে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উপস্থিতি বুঝতে পেরে ডাম্পার টি রেখে পাহাড় খেকোরা পালিয়ে যায়।

তিনি বলেন, বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আসামিদের শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের বিরুদ্ধে পি. ও. আর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরো বলেন, উদ্ধারকৃত ডাম্পার ট্রাকটি কক্সবাজার ডিভিশনে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের পাহাড় ও ভূমিতে অবৈধভাবে ডাম্পার চলাচল রোধে এবং পাহাড় খেকোদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনাস্থলে বনবিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করে দেওয়া হয়েছে। যেন কোন ধরনের বনসম্পদ বা প্রাকৃতিক সম্পদ নষ্ট করলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ, এমদাদুল হাসান রনি, আরাফাত হোসেন সহ একদল বন বিভাগের সদস্যরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com