শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে গত দু সপ্তাহে কক্সবাজার ভ্রমনে প্রায় ১৮ লক্ষাধিক পর্যটক: পর্যটন ব্যবসায় চাঙ্গাভাব

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এখন মুখরিত লাখো পর্যটকের পদচারনায় । পর্যটন সংশ্লিষ্টদের তথ্যমতে , গত দু সপ্তাহে প্রায় ১৮ লাখের বেশি পর্যটক ভ্রমণে এসেছেন। এ তথ্য জানিয়েছেন কক্সবাজার হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার।

আর এই সময়ে পর্যটন সংশ্লিষ্ট খাতে আনুমানিক এক হাজার ৬ শত কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে বলে জানায় কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গত ১৩ ডিসেম্বর থেকে কক্সবাজারে পর্যটকের আগমণ বাড়তে থাকে।

টানা ১৫ দিন ধরে (শুক্রবার পর্যন্ত) কক্সবাজারে পর্যটকের ভীড় ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতি কক্সবাজার জেলার সভাপতি মোহাম্মদ আলী জানিয়েছেন, কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট এলাকায় গত ১৫ দিনে আনুমানিক ৩০ কোটি টাকা ব্যবসা হয়েছে বলে ধরে নেয়া যাবে।

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্টমার্টিন ছাড়াও পর্যটকরা কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ হয়ে দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক সহ বিভিন্ন স্পটে ভ্রমণে যাচ্ছেন।

আর এসব পর্যটকদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় জেলা, ট্যুরিস্ট ও ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন।

কক্সবাজার জেলা ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের টহলও বাড়ানো হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দেয়ার পাশাপাশি বিভিন্ন স্পটে অভিযোগ বক্স স্থাপন করে পর্যটকের অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন জানিয়েছেন, পর্যটকের হয়রানি রোধে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছে ভ্রাম্যমান আদালত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com