শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

টেকনাফে পাহাড় থেকে বনকর্মীসহ ১৯ শ্রমিক অপহৃত, উদ্ধারে চলছে যৌথ অভিযান

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বন বিভাগের বাগান থেকে বনকর্মীসহ ১৯ জন শ্রমিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাঁদের অপহরণ করা হয়। অপহৃতদের মধ্যে তিনজন বনকর্মী ও ১৬ জন শ্রমিক।

তাঁদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ইউএনও বলেন, সকালের দিকে হ্নীলা জাদিমোরা পাহাড়ে জঙ্গল পরিষ্কার ও বিভিন্ন গাছের চারা রোপণ করতে যান ১৯ জন বনকর্মী ও শ্রমিক। কাজ করার সময় অস্ত্রধারীরা তাঁদের অপহরণ করে গহিন পাহাড়ের দিকে নিয়ে যায় বলে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন।

অপহৃতরা হলেন, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)। বাকি দুইজনের নাম পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে পাহাড়ে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, নিয়মিত বাগান পরিচর্যার অংশ হিসেবে বন বিভাগের লোকজন পাহাড়ে কাজ করতে গিয়ে অপহরণের শিকার হয়েছে তাঁরা।

খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র‍্যাব ও বন বিভাগসহ স্থানীয় লোকজন পাহাড়ে অভিযান চালাচ্ছে।জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘বিষয়টি জানার পরই আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম কাজ করছে।’এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ দুপুরে সীমান্ত পরিস্থিতি পরিদর্শনে টেকনাফ এসেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com