মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

চা খাওয়ানোর কথা বলে শিশুকে অপহরণ, রোহিঙ্গা কিশোর গ্রেপ্তার

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় শিশু অপহরণে জড়িত থাকার দায়ে ১৭ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে কক্সবাজার লিংক রোড সিএনজি স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় অপহৃত শিশুকেও উদ্ধার করা হয়। অপহৃত শিশুর নাম মো. সায়েদ (৭)। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাঁশখালিয়াপাড়া এলাকার কৃষক দেলোয়ার হোসেনের ছেলে এবং স্থানীয় এম এম সোলতান হোছাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

অপহরণের শিকার শিশুর বাবা দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ৯ দিন আগে রোহিঙ্গা কিশোর কৃষিকাজ করার জন্য স্থানীয় পদুয়া বাজার থেকে তাঁর বাড়িতে আসে। গতকাল রাত আটটার দিকে চা খাওয়ানোর কথা বলে তাঁর ছেলেকে বাড়ির পাশের একটি দোকানে নিয়ে যায় সে।

দেরি হচ্ছে দেখে আশপাশে খোঁজাখুঁজি করেন তিনি। এরপর সন্দেহ হলে ওই কিশোরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে রাত ১০টার দিকে তিনি লোহাগাড়া থানায় জিডি করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে থানা-পুলিশ।

প্রথমে সিসিটিভি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই রোহিঙ্গা কিশোরের অবস্থান শনাক্ত করা হয়।পরে স্থানীয় সিএনজিচালক ও কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের সহযোগিতায় শিশুসহ ওই রোহিঙ্গা কিশোরকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে তারা লোহাগাড়া থানা-পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই কিশোর মুক্তিপণ পাওয়ার উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেছিল বলে পুলিশের ধারণা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com