বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

রাজনগরে ‘সেরা প্রতিভা সন্ধানে’ কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতা

মৌলভীবাজারের রাজনগরে কুরআন নাযিলের মাস পবিত্র মাহে রামাদ্বানে ‘সেরা প্রতিভা সন্ধানে’ কুরআন ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রবাসী মোহাম্মদ ফেরদৌস রহমানের অর্থায়নে এই প্রতিযোগতায় উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। রাজনগর মোহাম্মদীয়া আলিয়া মাদরাসায় বুধবার বিকেলে প্রতিযোগতার সমাপনী, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজনগর সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসার সহ-সভাপতি আব্দুল কাদির, সেক্রেটারী ও ইউপি সদস্য দেলওয়ার হোসাইন বাবলু, ভারপ্রাপ্ত সুপার ফরিদ উদ্দিন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহ-সভাপতি আব্দুল আজিজ, মাদরাসার সদস্য আব্দুল মুত্তাকিন শিপলু প্রমুখ।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের নগদ অর্থ, ক্রেস্ট, মেডেল বিতরণ করা হয়। এছাড়া ষষ্ঠ স্থান অর্জনকারী পর্যন্ত বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com