শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মা ও শিশুপুত্রসহ নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ায় ট্রেনের সাথে ব্যাটারী চালিত অটোরিক্সার সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছে সোমবার (১১ এপ্রিল) দুপুর সোয়া দুইটায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিক্সার চালক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার হামিদ মিয়ার ছেলে তায়েবুল হোসেন (৫০), একই এলাকার খায়রুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম ( ২৫) ও তার এক বছরের শিশুপুত্র তাওহীদ(১)।

নিহতদের স্বজন ও এলাকাবাসী জানায়, আজ দুপুর দুইটার দিকে খায়রুল ইসলাম তার শশুরবাড়ি কালিহাতী উপজেলার হাতিয়া থেকে স্ত্রী-সন্তান নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সাযোগে নিজ বাড়ি কদমতলী ফিরছিল। পরে তারা হাতিয়া অরক্ষিত রেলক্রসিং পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যাটারি চালিত অটোরিক্সার চালক ও শিশু তাওহীদ নিহত হয়।

এ সময় গুরুতর আহত হয় খায়রুলের স্ত্রী তাহমিনা। পরবর্তীতে স্থানীয়রা তাকে টাঙ্গাইল জেনারেল হামপাতালে ভর্তি করে। পরে সেখানেই চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ নবীন হোসেন জানান, ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুসহ দুইজন নিহত হয়। আহত একজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনার পর তিনিও মারা যান। আইনী প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com