মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁয় সরিষা ক্ষেত থেকে আশরাফুল নামে এক যুবকের লাশ উদ্ধার নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’— শাকসু–ব্রাকসু সচলের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের স্লোগান নেত্রকোনায় নিরাপত্তার আশ্বাসে খালিয়াজুরীর হাওরাঞ্চলে ফিরেছে ভোটের আস্থা নেত্রকোনায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিভাগীয় কমিশনার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের উন্নয়নের ছোয়ায় পাল্টে গেছে পৌরসভা দৃশ্যপট নেত্রকোনায় সংস্কৃতি মঞ্চ-এর উদ্যোগে গুণীজনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জঙ্গল সলিমপুরে বন্দুকযুদ্ধ: সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তার মৃত্যু করদোবায় ট্রেন দুর্ঘটনায় বহু হতাহত, রেল চলাচল বন্ধ

চট্টগ্রামে ট্রাকচাপায় দম্পতি নিহত, চালক আটক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন লালখান বাজারের ইস্পাহানি মোড়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক আলী হোসেনকে (৪৯) আটক করেছে র‍্যাব-৭।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (১১ এপ্রিল) সংবাদ সম্মেলনে আটকের বিষয়টি জানানো হয়।

৬ এপ্রিল বিকেল ৫টায় প্রকৌশলী ইকবাল উদ্দীন চৌধুরী (৪৬) ও তার তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সখিনা ফাতেমী (৩৫) মোটরসাইকেলে সার্জিস্কোপ হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে আসছিলেন। কোতোয়ালি থানাধীন লালখান বাজার ইস্পাহানি মোড়ে আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে নামার সময় রাস্তায় অন্য গাড়ির সঙ্গে যানজটের কারণে নিচে দাঁড়ায় মোটরসাইকেলটি।

এ সময় ম্যাক্স কনস্ট্রাকশনের নামে নম্বরবিহীন একটি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে মোটরসাইকেলে থাকা দম্পতিকে চাপা দেয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।

দুর্ঘটনার পর ট্রাকচালক মো. আলী হোসেন দ্রুত পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান শুরু করে র‍্যাব-৭। মো. আলী হোসেন জামালপুর ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় আত্মগোপনে আছে–এমন তথ্য পাওয়ার পর অভিযান চালায় র‍্যাব। পরে ৯ এপ্রিল তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, ঘাতক চালক আলী হোসেন দীর্ঘ এগারো বছর ধরে ম্যাক্স কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে আসছে। ২০২১ সালের এপ্রিল মাসে দামপাড়া ওয়াসা মোড়স্থ ম্যাক্স কনস্ট্রাকশনের প্রজেক্টের কাজে যোগদান করে সে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com