শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

মৌলভীবাজারে ভোক্তা আইন অমান্যের দায়ে ৫ প্রতিষ্টানকে জরিমানা

পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফল এবং ইফতার সামগ্রী ন্যায্য দামে এবং স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ (১০ এপ্রিল) রবিবার  মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট মার্কেট, চৌমুহনা, কোর্ট রোড, টিসি মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, লেবুর ও সবজির পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান, ফল ব্যবসার প্রতিষ্টান, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. আল-আমিন জানান. তদারকি অভিযানে পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংগ্রহ না করা, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য পণ্য সংরক্ষণ করা, অতিরিক্ত দামে মৌসুমী ফল তরমুজ, খেজুরসহ অন্যান্য খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোর্ট মার্কেটে অবস্থিত জাহেদ মিয়ার ফল ভান্ডারকে ১ হাজার টাকা, কোর্ট রোডে অবস্থিত স্বাদ এন্ড কোংকে ২০ হাজার টাকা, চৌমুহনায় অবস্থিত মক্কা ফল ভান্ডারকে ৫ শত টাকা, মায়ের দোয়া ফল ভান্ডারকে ১৫ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত সাগর ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৭ হাজার ৫ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com