শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

চেন্নাইকে টানা চতুর্থ হারের স্বাদ দিয়ে প্রথম জয় হায়দরাবাদের

মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না চেন্নাইয়ের। রবিন উথাপ্পা আর রিতুরাজ গাঁইকদ ১৮ বলে গড়েন ২৫ রানের জুটি। উথাপ্পা ১১ বলে ১৫ করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর রিতুরাজও সাজঘরের পথ ধরেন ১৬ রানে (১৩ বলে)।

৩৬ রানে ২ উইকেট হারায় চেন্নাই। ইনিংসের তখন মাত্র ৫ ওভার পেরিয়েছে। তৃতীয় উইকেটে আম্বাতি রাইডুকে নিয়ে ৫০ বলে ৬২ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে নেন মঈন আলি।

রাইডু ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ইনিংস খেলতে পারেননি। ২৭ বলে ২৭ করে আউট হন এই ব্যাটার। তবে ঝড়ো ব্যাটিংয়ে ফিফটির কাছাকাছি চলে গিয়েছিলেন মঈন। মাত্র ২ রানের জন্য হয়নি।

৩৫ বলে ৩ চার আর ২ ছক্কায় মঈন ৪৮ করে ফেরার পর দ্রুত আরও ২ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে চেন্নাই। শিভাম দুবে আর মহেন্দ্র সিং ধোনি দুজনই করেন ৩ রান। শেষদিকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা ১৫ বলে ২৩ রানের ইনিংসে লড়াকু পুঁজি এনে দিয়েছেন দলকে।

সানরাইজার্স হায়দরাবাদের ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। টি নটরাজনও ২ উইকেট পেয়েছেন, তবে তার খরচা ৪ ওভারে ৩০ রান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com