শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলের নাগরপুরে মাহে রমজান উপলক্ষে বাংলা অর্থসহ পবিত্র কুরআন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে মাহে রমজানুল মোবারক উপলক্ষে বাংলা অর্থসহ পবিত্র কুরআন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, (৯ এপ্রিল) শনিবার খ্রি. দুপুরে নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট সমাজ সেবক ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে পবিত্র কুরআন বিতরণের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয় এবং এই বিতরণ অনুষ্ঠান সারা রমজান মাসে চলমান থাকবে, ইনশাআল্লাহ।

পবিত্র কুরআন বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদ এর সাবেক পেশ ইমাম হাফেজ মাসুম বিল্লাহ, মেডিকেল অফিসার ডা.কাউছার খান,মাওলানা মুফতি শহিদুল ইসলাম, মাওলানা মুফতি সাদিক মিয়া, মাওলানা মুফতি হাদী,মাওলানা হাফেজ আব্দুল লতিফ,বীর মুক্তিযোদ্ধা ডা.সিদ্দিক মিয়া,পল্লী চিকিৎসক তারেক জুবায়ের,হাফেজ বেল্লাল,হাফেজ ইশরাফিল প্রমুখ।

এই কুরআন বিতরণ শেষে ডা: এম.এ.মান্নান জানান, সারা মাস জুড়ে যারা কুরআন পড়তে জানেন এবং কিছুটা ভুল ভ্রান্তি থেকেও বাংলা উচ্চারণ ও অর্থ না জানার কারণে ভুল করে থাকেন, তাদের উদ্দেশ্যে আমার এই প্রয়াস। বাংলা উচ্চারণ অর্থসহ কুরআন শরীফ হাতে দিয়ে নিজেকে ধন্য মনে করছি, আমার এ উদ্যোগ চলমান থাকবে ইনশাআল্লাহ।উল্লেখ্য-মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের সার্বিক সহযোগিতায় সারা মাস ব্যাপি ফ্রি কুরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com