বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

চট্টগ্রামে লরিচাপায় বাবা-ছেলের প্রাণহানি, বাঁচলেন মা ও ছেলে

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় লরিচাপায় বাবা-ছেলের প্রাণহানি হয়েছে। গুরুতর আহত হয়ে প্রাণে বাঁচলেন মা। শনিবার (৯ এপ্রিল) সকালে ইপিজেড শাহ প্লাজা মার্কেটের সামনে লরিটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে বাবা-ছেলে প্রাণ হারান।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, পিতা আবু সালেহ (৩৮) ও ছেলে আব্দুল মোমিন (৫)। নগরীর পতেঙ্গার স্টিলমিল এলাকার বাসিন্দা তিনি। আহত হয়েছেন আবু সালেহ’র আরেক ছেলে আব্দুল্লাহ আল মাহিদ (৪) আহত ও তার স্ত্রী।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, আমার থানার বিপরীতে শাহ প্লাজা মার্কেটের সামনে কভার্ডভ্যানবাহী লরির চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। বাকিরা আহত হয়েছেন। ধারণা করছি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ঈদের বাজার করতে রিকশায় করে ইপিজেড এলাকায় যাচ্ছিলেন আবু সালেহ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বন্দরটিলা শাহ প্লাজা মার্কেটের সামনে একটি কন্টেইনারবাহী লরি রিকশাটিকে চাপা দিলে এটি দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলে দুইজন নিহত এবং ৩ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন বিক্ষুদ্ধ জনতা কভার্ডভ্যানটি ভাঙচুর করে এবং যানচলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কবিরুল ইসলাম বলেন, লরিচালক কবির আহমদ শেখ (২৪) আমাদের হেফাজতে রয়েছে এবং লরিটিও জব্দ করা হয়েছে। চালকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন মোতাবেক পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com