মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান

পপুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে পাইকগাছায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনায় পাইকগাছায় গ্রেপ্তার এড়াতে পালানোর সময় গুরুতর আহত হয়ে হেমেশ চন্দ্র মন্ডল নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) রাত ১০টায় পৌরসভার বাতিখালি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেমেশ চন্দ্র মন্ডল পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক বলে জানা গেছে। অভিযানের খবরে বিল্ডিংয়ের বাথরুমের পাইপ বেয়ে পালানোর চেষ্টা করলে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বাতিখালি এলাকায় হেমেশ চন্দ্র মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ।অভিযানের খবরে পালানোর জন্য বাড়ির ছাদে উঠে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। ওই সময় পাইপ ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ সবজেল হোসেন জানান, হেমেশ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। অভিযানের সময় তিনি ছাদ থেকে পাইপ বেয়ে নামতে চেষ্টা করলে পাইপ ভেঙে নিচে পড়ে আহত হন। পরবর্তীতে খুলনার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকেও অবহিত করা হয়েছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com