বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

দীর্ঘ ৬ বছর পর স্বশরীরে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

দীর্ঘ ৬ বছর পর স্বশরীরে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামী ২১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইএমসি) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কর্মসুচি রয়েছে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত আজ বাসসকে জানান, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী ২১ ডিসেম্বর আমাদের মুক্তিযোদ্ধা সমাবেশে আসবেন। মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবারের মতো এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করা হলেও এবারের আয়োজন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য আত্নঅহংকার ও গৌরবের। কারণ, দীর্ঘ ৬ বছর পর পতিত স্বৈরাচারের রাজনৈতিক রোষানলে পড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্দোষ ও কারামুক্ত হয়ে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘গতকাল শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ আমি (উলফাত) ম্যাডাম বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে এসেছি। তিনি (বেগম খালেদা জিয়া) সম্মতি দিয়ে বলেছেন, শরীর ভালো থাকলে মুক্তিযোদ্ধাদের এই সমাবেশ তিনি আসবেন। আমাদের প্রত্যাশা বিএনপি চেয়ারপার্সন ম্যাডাম বেগম খালেদা জিয়া এই সমাবেশ যোগ দেবেন ইনশাল্লাহ।
বেগম খালেদা জিয়া কারামুক্ত হলেও প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দেননি। ৫ আগষ্ট বিপ্লবের পর তিনি নয়া পল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার ‘লা মেরিডিয়ান হোটেলে’ আয়োজিত বিএনপি’র বর্ধিত সভায় তিনি সভাপতিত্ব করেছিলেন। এটিই ছিলো তাঁর স্বশরীরে অংশগ্রহনে শেষ রাজনৈতিক কর্মসূচি। এর তিনদিন পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান।

সৈয়দ উলফাত জানান, ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে সারাদেশ থেকে ৭১ এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা ঢাকার সমাবেশে যোগ দেবেন। ‘ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে মুক্তিযোদ্ধা সমাবেশ সফল করার ব্যাপক প্রস্তুতি চলছে। মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বলেন,‘মুক্তিযোদ্ধা সমাবেশে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের আমন্ত্রণে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৬ বছর পর এটিই ছিলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোন সরকারী অনুষ্ঠানে সশরীরে প্রথম যোগদান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com