রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

লিবিয়ায় গ্যাস স্টোভ বিস্ফোরণে ৫ বাংলাদেশি দগ্ধ

লিবিয়ার তবরুক শহরে গ্যাস স্টোভ বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি দগ্ধ হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, তবরুক শহরে বাংলাদেশিদের একটি আবাসস্থলে ইফতারের জন্য খাবার তৈরির সময় এই ভয়াবহ গ্যাস স্টোভ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় রুমে থাকা সবাই দগ্ধ হন।

দূতাবাস জানায়, দুর্ঘটনার সময় ৫ বাংলাদেশি এক রুমেই ছিলেন। তাদের তবরুক মেডিক্যাল সেন্টারের বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

দূতাবাস ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। ঝিনাইদহের রিজন (আইসিইউতে চিকিৎসাধীন), টাঙ্গাইলের রফিক মিয়া, মেহেরপুরের সাইদুর ইসলাম, যশোরের মো. রিপন হোসেন ও জামালপুরের সোজাউদ্দৌলা।

স্থানীয় বাংলাদেশি ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে দূতাবাস অনুরোধ জানিয়েছে। চিকিৎসাধীন বাংলাদেশিদের দেশে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য দূতাবাস থেকে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

বাংলাদেশ দূতাবাস জানায়, বিগত সময়েও বাংলাদেশিদের আবাসস্থলে এ ধরনের রান্নার গ্যাস স্টোভ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে অনেক প্রবাসী হতাহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে দূতাবাস লিবিয়া প্রবাসী বাংলাদেশিদের সস্তা গ্যাস স্টোভের বদলে নিরাপদ গ্যাস সিলিন্ডার ব্যবহারের পরামর্শ দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com