রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

ফুটপাতে ইফতার তৈরি ও বেচাকেনা নিষিদ্ধ : সিএমপি

রমজানে মানুষের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম নির্বিঘ্ন ও নিরুপদ্রব রাখতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থাপনার সামনে এবং সব ধরনের ফুটপাতে ইফতার সামগ্রী তৈরি ও বিক্রি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)

শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদাত হোসেন রাসেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিয়াম সাধনার আধ্যাত্মিক পরিমণ্ডলে সংযম, ধর্ম চর্চা ও বহুমাত্রিক আচার অনুষ্ঠানের মাধ্যমে পরিশুদ্ধি অর্জনের সময় হিসেবে রমজান মুসলমানদের কাছে পবিত্রতম মাস। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে ও স্বতঃস্ফূর্তভাবে মুসলমানরা যাতে দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম নির্বিঘ্ন ও নিরুপদ্রব রেখে রোজা পালন করতে পারেন, নগরবাসীরা মোটরযান ও অযান্ত্রিক চলাচল মাধ্যমে নিরাপদে যাতায়াত করতে পারেন, এবং পথচারীরা অবাধে গমনাগমন করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধিক্ষেত্রের সব ধরনের ফুটপাত ও বিভিন্ন স্থাপনার সামনে ইফতার সামগ্রী তৈরি, কেনা ও বিক্রি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com