রবিবার, ১৪ Jun ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

রুশ হামলার আভাস না দেওয়ায় চাকরি হারাচ্ছেন ফরাসি গোয়েন্দাপ্রধান

ফরাসি সামরিক গোয়েন্দা বিভাগের পরিচালক জেনারেল এরিক ভিদাউদকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফরাসি গণমাধ্যমে আজ (৩১ মার্চ) বৃহস্পতিবার  এ বিষয়টি নিশ্চিত করা হয়।

সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রণালয়ের একটি অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে একটি ফরাসি গণমাধ্যম জানিয়েছে, প্রয়োজনীয় ব্রিফিং না দেওয়া এবং এ বিষয়ে দক্ষতার অভাবের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।

ফ্রান্সের চিফ অব ডিফেন্স স্টাফ থেইরি বারখার্ড একটি সাক্ষাত্কারে স্বীকার করেছেন যে, ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র যে পূর্বাভাস দিয়েছে তার বিপরীত মূল্যায়ণ দিয়েছিলেন ভিদাউদ। এরপরেই তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা সামনে আসে।

এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র কেট বেডিংফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে যে নিজ দেশের সামরিক বাহিনীর মাধ্যমে বিভ্রান্ত হচ্ছেন বলে মনে করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে পুতিন এবং তার সামরিক বাহিনীর নেতৃত্বে থাকা লোকজনের মধ্যে ক্রমাগত উত্তেজনা দেখা দিয়েছে বলেও দাবি করেন কেট।

এক বিবৃতিতে কেট বেডিংফিল্ড দাবি করেন যে, ইউক্রেনে হামলা চালানোর বিষয়টি ছিল পুতিনের জন্য একটি কৌশলগত ভুল যা রাশিয়াকে দীর্ঘমেয়াদে দুর্বল করে ফেলেছে এবং বিশ্ব মঞ্চে তারা ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়ছে।

অপরদিকে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এই মূল্যায়নকে ‘অস্বস্তিকর’ বলে অভিহিত করেছেন। তিনি পুতিন সম্পর্কে বলেন যে, আপনি জানেন না এমন একজন নেতা খারাপ খবর পেলে কেমন প্রতিক্রিয়া দেখাবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com