বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

৩ দিনেই ‘আরআরআর’ সিনেমার আয় ৫০০ কোটিরও বেশি

বক্স অফিসে সাফল্যের গল্প হয়ে উঠছে ‘আরআরআর’ সিনেমাটি। এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ছিল এটি। যা করোনার কারণে বারবার পিছিয়েছে।

অবশেষে সিনেমাটি গত (২৫ মার্চ) মুক্তি পায়। মুক্তির তিন দিনে (২৫-২৭ মার্চ) বক্স অফিসে বিশ্বের সর্বোচ্চ সংগ্রহে রেকর্ড গড়েছে সিনেমাটি। আয় ৬০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২০ কোটি টাকা।

ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গেল তিন (২৫-২৭ মার্চ) দিনে বিশ্বব্যাপী ‘দ্য ব্যাটম্যান’ সংগ্রহ করেছে ৪৫.৫ মিলিয়ন মার্কিন ডলার। ‘দ্য লস্ট সিটি’ সংগ্রহ করেছে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার। সেখনে ট্রিপল আরের সংগ্রহ সবার চেয়ে বেশি, ৬০ মিলিয়ন ডলার।

সেই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, মুক্তির তৃতীয় দিনে বিশ্বব্যাপী ‘আরআরআর’ সংগ্রহ করেছে ১২৬ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির তিন দিনে সিনেমাটির মোট সংগ্রহ ৪৫০ কোটি রুপির বেশি ছাড়িয়েছে।

দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী তুলে ধরা হয়েছে ‘আরআরআর’ সিনেমাটিতে। যারা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। এস এম রাজামৌলি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলিয়া ভাট, অজয় দেবগন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com