রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

অফিস থেকে ছুটি নিয়েছিলেন অভিষেক, পেলেন জীবন থেকে ছুটি

আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে চলে যান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বুধবার মধ্যরাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও জনপ্রিয়তা পেয়েছিলেন অভিষেক। ম্যাজিক মোমেন্টসের প্রযোজনা সংস্থার সঙ্গে প্রায় ১০ বছর কাজ করেছেন।

ম্যাজিক মোমেন্টসের প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, অভিনেতা প্রায়ই ছুটি নিয়ে বেড়াতে যেতে ভালোবাসতেন। আর লম্বা ছুটি নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্যও হতো। লীনার কথায়, ‘এত দিন ছুটি নিলে কাজটা করব কী করে?’ অভিষেক অবশ্য বলতেন, ছুটি তাঁকে দিতেই হবে। তবে কাজ থেকে তাঁকে যেন বাদ না দেওয়া হয়।

অভিষেক নাকি লীনাকে বলতেন, ‘এমন নয় আপনার সঙ্গে কাজ না করলে ইন্ডাস্ট্রিতে আমি আর কাজ পাব না। কিন্তু আমি আপনাদের প্রযোজনা সংস্থায় কাজ করতে চাই। ’

লীনার কথায়, অভিষেকের মধ্যে ভালো কাজ, আরো কাজ করার একটা ইচ্ছে ছটফট করত সব সময়। নিজের পরবর্তী কাজে অভিনেতার জন্য চরিত্র ঠিক করা ছিল বলে জানিয়েছেন তিনি। যদিও অভিনেতার আকস্মিক প্রয়াণে সব গুলিয়ে গেল। সপরিবারে ঘুরতে যাবেন বলে সামনে লম্বা ছুটিও নিয়েছিলেন। এ কোন ছুটির টিকিট কাটলেন অভিষেক আপনি? শোকস্তব্ধ লীনা!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com