শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

হারলেই বিশ্বকাপ স্বপ্ন শেষ রোনালদোর

সার্বিয়ার অ্যালেক্সান্ডার মিত্রোভিচের নাম সহসাই ভুলবেন না পর্তুগাল ফুটবল দলের সমর্থকরা। কেননা মিত্রোভিচের শেষ সময়ের গোলেই বিশ্বকাপ স্বপ্ন সুতোয় ঝুলে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের। এখন প্লে-অফ খেলে কাতার বিশ্বকাপের টিকিট পেতে হবে তাদের।

সেই মিশনে আজ (২৪ মার্চ) বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে তুরস্কের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে পর্তুগাল। এই ম্যাচ হেরে গেলে আর কাতারে বিশ্বকাপ খেলা হবে রোনালদোর। হয়তো আর কখনোই বিশ্বকাপ খেলা হবে তার। কেননা ২০২৬ সালের আসরে তার বয়স হয়ে যাবে ৪১!

অবশ্য তুরস্ককে হারালেই যে বিশ্বকাপ নিশ্চিত, তাও নয়। এই ম্যাচ জিতলে তাদের খেলতে হবে দ্বিতীয় প্লে-অফ ম্যাচ। সেই ম্যাচের প্রতিপক্ষ হবে ইতালি ও উত্তর মেসিডোনিয়ার মধ্যকার ম্যাচের জয়ী দল। এই দ্বিতীয় প্লে-অফ জিতলে তবেই বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে।

বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে অতীত পরিসংখ্যান অবশ্য নিজেদের পাশেই পাচ্ছে পর্তুগাল এখন পর্যন্ত দুই দল খেলেছে ৮ ম্যাচ। যেখানে পর্তুগিজদের জয় ৬টিতে, বাকি দুই জয় তুরস্কের। তবে ২০১২ সালে দুই দলের সবশেষ সাক্ষাতের ম্যাচে জিতেছিল তুরস্ক। তাই বাড়তি সতর্ক থাকতেই হবে পর্তুগালকে।

পর্তুগালের সম্ভাব্য শুরুর একাদশ: রুই প্যাট্রিসিও, সেড্রিক সোয়ারেস, হোসে ফন্তে, গনসালো ইনাকিও, রাফায়েল গুরেইরো, হোয়াও মৌতিনহো, দানিলো পেরেইরা, ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ডিয়োগো জোতা।

তুর্কির সম্ভাব্য শুরুর একাদশ: উগুরকান চাকির, জেকি সেলিক, চাগলার সোয়ুঙ্কু, মেরিহ দেমিরাল, কেনার এরকিন, চেনগিজ আন্ডার, হাকান চালহানোগলু, টায়লান আনতালাইলি, কেরেম আকতুরোগলু, বুরাক ইলমাজ ও ইউসুফ ইয়াজিসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com