সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ৩

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।  গতকাল (২৩ মার্চ) বুধবার রাত ৯টার দিকে উপজেলার বদলগাছী-পত্নীতলা আঞ্চলিক সড়কের পয়নারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আব্দুল জব্বারের ছেলে বাসচালক আব্দুর রশিদ (৩৭) ও একই গ্রামের জিতু পাহানের ছেলে গিরিজ পাহান (৩৫)। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়, তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

মাতাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি বাস পত্নীতলা নজিপুর থেকে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক্টরের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

এতে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে ক্যানেলে পড়ে যায়। অপরদিকে বাসটি রাস্তার পাশে আম গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রীর মৃত্যু এবং আরও ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com