শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

মৃত্যুর কাছে হার মানলেন ফাহমিদা ও মাহমুদুলের ভালোবাসা

স্বপ্ন ছিল প্রেমিক মাহমুদুলের সঙ্গে ভালোবাসার ঘর বাঁধবেন ক্যানসার আক্রান্ত ফাহমিদা। হাসপাতালে বিয়ের পিড়িতে বসার স্বপ্ন পূরণ হলো । কিন্তু অবশেষে ক্যান্সারের কাছে হেরে গেলেন ফাহমিদা। মেহেদির রঙ মোছার আগেই মৃত্যুর স্বাদ নিলেন ফাহমিদা কামাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২১মার্চ) সকাল ৭টার দিকে বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এরআগে গত ৯ মার্চ উভয় পরিবারের সম্মতিতে হাসপাতালে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের ১২ দিন না পেরুতেই এলো দুঃসংবাদ। ক্যানসারের কাছেই হেরে মৃত্যু হয়েছে ফাহমিদার।

বিষয়টি নিশ্চিত করে মেডিকেল সেন্টারের জেনারেল ম্যনেজার শাহ আলম ভূইঁয়া বলেন, আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহমিদা মারা গেছেন। ইতোমধ্যে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত সোমবার কিছুটা সুস্থ্য হলে ফাহমিদাকে বাড়ি ফিরে নেয়া হয়েছিল। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে ফাহমিদাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

২৭ বছর বয়সী ফাহমিদা বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন। শিক্ষাজীবনেই ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করা মাহমুদুলের সঙ্গে ফাহমিদার পরিচয় হয়। দুই পরিবারের মধ্যে তাদের সম্পর্কের বিষয়ে জানতেন। বিয়ের কথাবার্তাও হয় ২০২০ সালের শেষ দিকে। কিন্তু গত বছরের জানুয়ারি মাসে ফাহমিদার রেকটাম ক্যানসার ধরা পড়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com