বুধবার, ২২ Jul ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

শ্রীলঙ্কানে ৪৪৭ রানের লক্ষ্য দিলো ভারত

প্রথম ইনিংসে বোলাররা বেশ ভালো বোলিং করেছিলেন। ২৫২ রানে ভারতকে অলআউট করে দিয়েছিলেন লঙ্কান বোলাররা। কিন্তু উল্টো নিজেরা ব্যাট করতে গিয়ে চরম বিপদে পড়েছিল লঙ্কানরা। ৮৫ রানেই তারা হারিয়েছিল ৬ উইকেট। ৮৬ রানে প্রথম দিন শেষ করে তারা।

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ১০৯ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। অথ্যাৎ, ১৪৩ রানের লিড পেয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিজেদের ইচ্ছেমত দুর্দান্ত ব্যাট করে গেছে। প্রথম ইনিংসে ৯২ রানে আউট হওয়া স্রেয়াশ আয়ার দ্বিতীয় ইনিংসে ৮৭ বলে ৬৭ রান করেন তিনি।

আয়ারের সাবেক দিল্লি ক্যাপিটালস সতীর্থ রিশাভ পান্তও ব্যাট হাতে ছিলেন সপ্রতিভ। ৫০ রান করে আউট হন তিনি। রোহিত শর্মা করেন ৪৬ রান। মায়াঙ্ক আগরওয়াল ২২ রান করেন। হনুমা বিহারী করেন ৩৫ রান। রবিন্দ্র জাদেজা ২২ রান করে আউট হন।

শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩০৩ রানে ইনিংস ঘোষণা করে ভারত। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন লাসিথ এম্বুলদেনিয়া, ৪ উইকেট নেন প্রাভিন জয়াভিক্রমা। ১টি করে উইকেট নেন বিশ্ব ফার্নান্দো এবং ধনঞ্জয়া ডি সিলভা।

দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ৪৪৭ রানে জন্য ব্যাট করতে নেমে শুরুতেই কোনো রান না করে আউট হয়ে গেছেন লাহিরু থিরিমানে। দিমুথ করুনারত্নে ১০ এবং কুশল মেন্ডিস ১৬ রানে ব্যাট করছেন। এখনও ৪১৯ রান করতে হবে শ্রীলঙ্কাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com