মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ অভিযোগের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের আর এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে।এ মামলার একমাত্র আসামি ১৪ বছর ৫ মাস ৫ দিন বয়সি এক শিশুকে গ্রেপ্তার করে শিশু আদালতে পাঠিয়েছে ডিমলা থানা পুলিশ।মঙ্গলবার(৭ এপ্রিল)দিবাগত রাতে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওইদিন ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদি হয়ে গ্রেপ্তারকৃত শিশুটির বয়স ১৮ বছর উল্লেখ করে ডিমলা থানায় মামলা নম্বর-৬,তারিখ-৮-৪-২০২৬ইং দায়ের করেন। মামলা সুত্রে জানা যায়,উপজেলার দক্ষিণ খড়িবাড়ি(দোহল পাড়া)গ্রামে উভয় শিশুর বাড়ি হওয়ার কারণে প্রতিবেশি হিসেবে একে অপরের বাড়িতে খেলতে আসা-যাওয়া করতো।গত মঙ্গলবার বিকেলে শিশু কন্যাটি ছেলে শিশুটির বাড়িতে গেলে বাড়িতে অন্য কেউ না থাকায় জোরপূর্বক ছেলে শিশুটি কন্যা শিশুটিকে ধর্ষণ করেন।শিশুটির চিৎকারে প্রতিবেশিরা কন্যা শিশুটিকে উদ্ধার করে পরিবারকে জানালে পরিবারের লোকেরা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পরে সেখানকার চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়।
এর আগে গত রবিবার(৫ এপ্রিল) উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের তালতলা সরকারপাড়া গ্রামে ভুট্টা ক্ষেতে নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তার নানী বাদি হয়ে ডিমলা থানায় ঘটনার পরেরদিন একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শওকত আলী সরকার বলেন,শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত ১৪ বছর ৫ মাস ৫ দিন বয়সি শিশুকে শিশু আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com