সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অনাস্থা থেকে আস্থা—নবীনগরের শিবপুর ইউপি চেয়ারম্যানকে ঘিরে নতুন সমীকরণ ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন শ্রীমঙ্গলের ‘ফ্যামিলি বাজার’ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ১২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ১২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল (১১ মার্চ) শুক্রবার  ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর উদ্বোধন করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।

উদ্বোধনী বক্তব্যে ভারতীয় হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি ও শক্তিশালী করতে এবং মানুষে-মানুষে সংযোগ স্থাপনের জন্য সাংস্কৃতিক কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন।

এদিন আইজিসিসির শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে আইজিসিসির শিক্ষার্থীরা গত মাসে প্রয়াত হওয়া সঙ্গীত জগতের তিন মহান ব্যক্তিত্ব- ভারতরত্ন স্বর্গীয়া লতা মঙ্গেশকর, স্বর্গীয়া গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং স্বর্গীয় গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ২০১০ সালের ১১ মার্চ ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের তৎকালীন সভাপতি ড. করণ সিং এবং বাংলাদেশের তৎকালীন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ ঢাকার ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কেন্দ্রটি ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত, নৃত্য, হিন্দি ভাষা ও যোগব্যায়াম বিষয়ে ভারতীয় গুরু ও প্রশিক্ষকদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com