মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চট্টগ্রাম ৮ আসনে হ্যাঁ/না ভোট নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

চট্টগ্রাম প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগরের ৭নং ওয়ার্ড আওতাধীন এ ইউনিটের উদ্যোগে চট্টগ্রাম–৮ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হ্যাঁ/না ভোটের বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিকেলে হাজী বাড়ির সংলগ্ন এশিয়ার প্যান্ট ফ্যাক্টরির পূর্ব পাশে অবস্থিত নির্বাচনী প্রচার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হ্যাঁ/না ভোটের গুরুত্ব, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।

 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানার বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপি এ ইউনিটের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির এ ইউনিটের প্রচার সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, ৭নং ওয়ার্ড নির্মাণ শ্রমিক দলের সহ-সম্পাদক আবেদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, হ্যাঁ/না ভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। এই ভোট গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের মাঝে বিষয়টি পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।

 

সভা শেষে আসন্ন দিনগুলোতে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com