বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

রূপগঞ্জে তিন নারী প্রতারক আটক করে পুলিশের সোপর্দ


মোঃ সিরাজুল ইসলাম

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়িতে কাজের কথা বলে প্রবেশ করে এক বৃদ্ধার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় শারমিন, ইতি ও সুমাইয়া নামের তিন নারী প্রতারককে আটক করেছে  স্থানীয়রা। পরে তাদেরকে রুপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

‎ ২ মার্চ সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, খুলনার ইতি আক্তার, কুমিল্লার সুমাইয়া আক্তার ও নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বালিয়াপাড়া এলাকার শারমিন আক্তার।

‎রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান , ডহরগাঁও এলাকার সেলিম ভুইয়ার বাড়িতে কাজ করবে বলে বাড়িতে প্রবেশ করে শারমিম, ইতি ও সুমাইয়া নামের তিন নারী।

বাড়িতে ঢোকার পর তাদের মধ্যে একজন ঘর পরিষ্কার করতে থাকে। এ সুযোগে অপর দুই নারী সেলিম ভুইয়ার স্ত্রী হামিদা বেগম (৬৫)-এর গলায় থাকা প্রায় দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় হামিদা বেগম চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তিন নারীকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে । পরে আটক তিন নারীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com