বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

নওগাঁর সাপাহার থানা পুলিশের অভিযানে স্কুলছাত্রীর কানের দুল ছিনতাইকারী গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর সাপাহার থানায় ২৮/০২/২০২৬ সকাল ৯.০০ ঘটিকায় সাপাহার ইউনিয়নের চৌধুরী চান মোহাম্মদ মহিলা কলেজ রোডে আড়ত সংলগ্ন রাস্তায় দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর গতিরোধ করে স্থানীয় কয়েকজন বখাটে ছিনতাইকারী ।এ অবস্থায় বখাটে ছিনতাইকারী মেয়েটিকে চাকু এবং লাঠি দিয়ে ভয় দেখায় এবং মেয়েটির আনুমানিক তিন আনা ওজনের কানের দুল ছিনতাই করে নেয়।

পরবর্তীতে লোকজন উপস্থিত হলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।এই অভিযোগ পাওয়া মাত্র নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং সাপাহার থানার অফিসার ইনচার্জকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন ।

সেই সাথে সাপাহার থানার একটি টিম বিভিন্ন স্থানে আসামিদের ধরতে অভিযান শুরু করে। স্থানীয় লোকজনের সহায়তায় এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ আসামিদের সনাক্ত করে। সাপাহার থানা পুলিশের একটি দল আজকে বিকেলে স্থানীয় জনগণের সহায়তায় প্রধান আসামি মো মিজানুর ইসলাম কে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধৃত ছিনতাইকারীর দেখানো স্থান থেকে ছিনতাই কৃত স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাপাহার থানায় একটি ছিনতাই মামলার রুজু করা হয়েছে। অন্যান্য ছিনতাইকারীদের ধরার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

নওগাঁ জেলা পুলিশ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে দৃঢ় প্রতিজ্ঞ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com