শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আমরা পক্ষভুক্ত হতে চাই না: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন ‘ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ইস্যুতে বাংলাদেশ কোনো বিবাদে জড়াতে চায় না। সবচেয়ে বড় কথা আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না। এটিই আমাদের অবস্থান।’

আজ (৬ মার্চ) রবিবার  সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গ টেনে এ কথা বলেন মন্ত্রী।

এর আগে গত (৪ মার্চ) শুক্রবার  গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইউক্রেনের ওপর রাশিয়ার চলমান সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবে বাংলাদেশের ভোট না দেওয়া সংবিধান ঘোষিত গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের নীতিমালা পরিপন্থি।’

সাংবাদিকদের পক্ষ থেকে বিএনপি মহাসচিবের বক্তব্যের বিষয়টি তথ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হলে তিনি বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা চান বাংলাদেশ বিবাদে জড়াক। সেজন্যই এ ধরনের কথা বলছেন। বাংলাদেশ কোনো বিবাদে জড়াতে চায় না।’

জাতিসংঘ সাধারণ পরিষদে গত (৩ মার্চ) বৃহস্পতিবার হামলা বন্ধ করে ইউক্রেন থেকে রুশ সেনাদের সরিয়ে নিতে প্রস্তাব পাস হয়েছে। ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪১টি। তবে চীন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোট দেয়নি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমরা চাই বিশ্বে শান্তি বিরাজ করুক। বাংলাদেশ যে কোনো অশান্তির বিপক্ষে। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। এ কারণেই জাতিসংঘে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল, ভারতও বিরত ছিল, পাকিস্তানও বিরত ছিল। আরও অনেক দেশ বিরত ছিল।

‘মির্জা ফখরুল ইসলাম সাহেব বাংলাদেশ কেন বিরত ছিল সেটি নিয়ে অনেক কথা বলেছেন। তিনি কিন্তু সব কিছুর ব্যাখ্যা দেন, ভারত পাকিস্তান কেন বিরত ছিল এ ব্যাখ্যাটাও যদি তিনি দেন খুব ভালো হয়। সবচেয়ে বড় কথা আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না। এটিই আমাদের অবস্থান।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com