রবিবার, ২১ Jun ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রামে বিএনপি নেতা ও জাপা প্রার্থীসহ ১০ জনের মনোনয়ন বাতিল

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ১০ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি। তার দাখিল করা মনোনয়নপত্রে ভোটারদের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর পাওয়া যায়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে বিএনপি নেতা শাহীদুল ইসলাম চৌধুরীর দলীয় মনোনয়ন না থাকলেও, নিজেকে বিএনপি প্রার্থী উল্লেখ করেছেন। একারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ এরশাদ উল্ল্যা নিজেই নিজের প্রস্তাবকারী হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন নয়জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তারের দাখিল করা এক শতাংশ ভোটারের তালিকা থেকে দ্বৈবচয়নের মাধ্যমে ১০ জনকে যাচাই করা হয়। এরমধ্যে আটজন স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন।একারণে তার প্রার্থিতা বাতিল করা হয়। একইভাবে নিয়মানুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় আহমদ কবিরের মনোনয়নপত্রও বাতিল করা হয়। দলীয় মনোনয়ন ও হলফনামা দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুবের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া সমর্থনকারীর সাক্ষর না থাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং পাঁচজন জমা দেন। এদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এম এ ছালামের মনোনয়নপত্রে দলের একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের স্বাক্ষর ছিল। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেবল দলের চেয়ারম্যান জিএম কাদেরের স্বাক্ষরিত মনোনয়নই বৈধ। ফলে রুহুল আমিনের স্বাক্ষরিত মনোনয়ন বাতিল করা হয়। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মো. মোয়াহেদুল মাওলা ঋণখেলাপি হওয়া এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে অনিয়ম ধরা পড়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া দ্বৈত নাগরিকত্বের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আমজাদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, রবিবার (৪ জানুয়ারির) পর চার দিনের মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com