সোমবার, ০৮ Jun ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

নবীনগরে জোড়া খুনের ঘটনায় রিফাতসহ দুইজন গ্রেপ্তার

 

মো. রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গণিশাহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত শিপন ও ইয়াছিন হত্যাকাণ্ডের মূল আসামি রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ দুইজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলেন — থোল্লাকান্দি গ্রামের রিফাত (৩০) এবং রিমন (২৮)।

র‌্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল জেলা পুলিশের সহযোগিতায় সোমবার (১০ নভেম্বর) ভোররাতে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য নিয়ে থোল্লাকান্দির রিফাত ও নূরজাহানপুর গ্রামের শিপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১ নভেম্বর রাতে ওই বিরোধের জেরে রিফাত বাহিনীর সশস্ত্র হামলায় শিপন ও ইয়াছিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ঘটনার পর থেকে র‌্যাব ও পুলিশের গোয়েন্দা নজরদারি চলতে থাকে।

র‌্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী স্টার টিভিকে জানান,

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে রিফাতকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খোল্লাকান্দি গ্রামের লিমনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো খাটের নিচে মাটির ভেতরে লুকিয়ে রাখা ছিল।”

তিনি আরও জানান, জোড়া খুনের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন,

গ্রেপ্তার হওয়া রিফাত এজাহারভুক্ত আসামি। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com