সোমবার, ১৫ Jun ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

চকরিয়ায় ডাকাতির প্রস্ততিকালে পুলিশের জালে ধরা ৪ ডাকাত

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টায় পৌরসভার চকরিয়া সাব রেজিস্টার অফিসের পেছন থেকে তাদের

গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সাহারবিল ইউপির চৌয়ারফাড়ির মৃত কালু মিয়ার ছেলে সেলিম (৩৫), পশ্চিম বড় ভেওলা ইউপির ইলিশিয়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে নাছির উদ্দীন (৩৫), পূর্ব বড় ভেওলা ইউপির ঈদমনি এলাকার আকতার আহম্মদের ছেলে তৌহিদুল ইসলাম (২৪) ও সাহারবিল ইউপির কোরালখালীর আব্দুল্লাহ আল নোমান প্রকাশ শাহীন প্রকাশ সাজ্জাদ (২১)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাতে পৌরসভার সাব রেজিস্ট্রার অফিসের পেছনে ডাকাতর দলের কিছু সদস্য অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে অভিযান যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার নাছির উদ্দীনের বিরুদ্ধে চকরিয়াসহ বিভিন্ন থানায় তিনটি মামলা ও আব্দুল্লাহ আল নোমান প্রকাশ শাহীন প্রকাশ সাজ্জাদের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এরা বিভিন্ন জেলায় ডাকাত দলের সমন্বয়ে বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে। এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com