শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
​জনকল্যাণে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেন: জালালাবাদে অসহায়দের মুখে হাসির ফোয়ারা শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের

নিরাপরাধ ব্যক্তিদের আইনগত সহায়তা দেবার আহবান’’- জিএম কাদের

এসডি সোহেল রানা নিজস্ব প্রতিনিধি:

দেশের ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ক্রান্তিকালে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে মামলা দায়ের করা নিরাপরাধ ব্যক্তিদের আইনগত সহায়তা দেবার আহবান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

 

আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান আর্থ সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় জি এম কাদের এই আহবান জানান।

 

তিনি আরো বলেন, আইন শৃংখলা পরিস্থিতি প্রতিদিন খারাপ থেকে খারাপ হচ্ছে।আইন শৃংখলা বাহিনী মনোবল হারিয়ে হতাশায় ভুগছে। তারা দিক নির্দেশনাহীন বলে মনে হচ্ছে। কোন দায়িত্ব পালন করলে ভালো হবে এবং কোনটা করলে মন্দ হবে সে সংশয়ে থাকে সারাক্ষন।

 

তিনি আগামীদিনে রাজনীতি এবং দেশের নীতিনির্ধারনী বিভিন্ন পদে আইনজীবীদের এগিয়ে আসার আহবান জানান।জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন মহা-সচিব ব্যারিষ্টার শামীম হায়দার প্রেসিডিয়াম সদস্য- শেরীফা কাদের, এ্যাড. রেজাউল ইসলাম ভইয়া, এ্যাড. মোঃ মমতাজ উদ্দিন, উপদেষ্টা- এ্যাড. নুরুল আজহার শামীম, এ্যাড. লাকী বেগম, ভাইস চেয়ারম্যান- আহাদ ইউ চৌধুরী, এম এ সোবহান, দফতর সম্পাদক- মাহমুদ আলম, এই মত বিনিময় সভায় সারাদেশ থেকে আইনজীবীদের ,মধ্যে উপস্থিত ছিলেন- এ্যাড. ফরিদ আহমেদ, এ্যাড. মাহবুব আলম বাচ্চু এ্যাড. গোলাম শহীদ রঞ্জু, এ্যাড. হাসান সাঈদ, এ্যাড. লতিফ ফারাজী, এ্যাড. হাবিবুর রহমান বাচ্চু, এ্যাড. তোফাজ্জল হোসেন, এ্যাড. আবু তৈয়ব, ব্যারিস্টার খাজা তানভীর, এম এ জলিল সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com