শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁ সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আজ ষষ্ঠী পূঁজা শুরু ৮৩৬ মণ্ডপে বাজবে ঢাক ও কাঁশি নওগাঁর মান্দা জয় বাংলা মহাদেবপুরে তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ মৌলভীবাজারে পূজামন্ডপের নিরাপত্তায় মাঠে থাকবে ৬ হাজার ১৭২জন আনসার সদস্য নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে(৫০০+৯০)লিটার চোলাই মদ সহ তিনজন গ্রেফতার  দূর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা প্রশাসনের সাথে পৌর বিএনপির মতবিনিময় মৌলভীবাজারে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা ও যানজট নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ডের ২৫তম আসরে শ্রেষ্ঠ ফোক সংগীতশিল্পীর সম্মাননায় ভূষিত রেশমী মির্জা নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ ​জনকল্যাণে চাটগাঁর মেয়র ডা. শাহাদাত হোসেন: জালালাবাদে অসহায়দের মুখে হাসির ফোয়ারা

আইপিএলে নতুন অধিনায়কের নাম ঘোষণা

দল গঠন করার পরই পাঞ্জাব কিংসের প্রতি আসরেই সঙ্কট দেখা দেয় একজন যথার্থ অধিনায়কের। দলটির ম্যানেজমেন্ট নিলামের সময় অধিনায়ক টার্গেট করে কাউকে কিনবে- এমন চিন্তাই হয়তো করেন না। যে কারণে প্রতিবারই দলটির অধিনায়কত্ব নিয়ে সঙ্কট দেখা দেয়। এবারও যেমনটা হলো।

তবে যত কিছুই হোক, যে দলটি গঠন করেছে তারা, তাদের ভেতর থেকেই একজনকে নেতৃত্বের জন্য বাছাই করতে হবে। তিনি কী তাহলে শিখর ধাওয়ান, জনি বেয়ারেস্ট নাকি মায়াঙ্ক আগরওয়াল?

শেষ পর্যন্ত এদের ভেতরে থেকেই একজনকে বাছাই করে নিলো প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। গতকাল (২৮ ফেব্রুয়ারি) সোমবার টুইট করে তারা জানিয়েছে, নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দিচ্ছে তরুণ ব্যাটার, মায়াঙ্ক আগরওয়ালের কাঁধে।

সেই টুইটে মায়াঙ্কের একটি অডিও বার্তাও জুড়ে দেয়া হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, পাঞ্জাব কিংসের অধিনায়কত্ব পেয়ে তিনি খুশি ও সম্মানিত। দায়িত্ব পালন করতে এখন উন্মুখ হয়ে আছেন।

মায়াঙ্ক আগরওয়াল জানিয়েছিলেন, অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত। অবশেষে তাকেই নতুন মৌসুমের জন্য দলের অধিনায়ক ঘোষণা করল পাঞ্জাব কিংস। আইপিএলের মেগা নিলামের আগে যে দুই ক্রিকেটারকে ধরে রেখেছিল পাঞ্জাব, তাদের মধ্যে এক জন মায়াঙ্ক।

২০১৮ সালে নিলামে ১ কোটি রুপিতে মায়াঙ্ককে কিনেছিল পাঞ্জাব। এরপর থেকে পাঞ্জাবেই রয়েছেন তিনি। কিছুদিন আগে দলের অন্যতম মালিক মোহিত বর্মন ইঙ্গিত দিয়েছিলেন যে, মায়াঙ্কই হতে পারেন তাদের দলের অধিনায়ক।

এক সাক্ষাৎকারে মায়াঙ্কও জানিয়েছিলেন তিনি অধিনায়কের দায়িত্ব নিতে তৈরি। তিনি বলেন, ‘আমাকে যদি অধিনায়ক করা হয়, তার জন্য প্রস্তুত আছি। ক্রিকেটার হিসাবে আমার যা করার সেটাই করব। আমার থেকে দল যা চাইবে, সেটাই দেওয়ার জন্য মুখিয়ে আছি।’

এবার নিলাম থেকে শিখর ধাওয়ানের মতো অভিজ্ঞ ওপেনারকে দলে নিয়েছে পাঞ্জাব। সঙ্গে নিয়েছে জনি বেয়ারেস্ট, কাগিসো রাবাদা, লিয়াম লিভিংস্টোনের মত ক্রিকেটারদেরও।

পাঞ্জাব কিংসের খেলোয়াড় তালিকা

আর্শদিপ সিং, মায়াঙ্ক আগরওয়াল, জনি বেয়ারেস্ট, কাগিসো রাবাদা, রাজ বাওয়া, হরপ্রিত ব্রার, ইশান পোড়েল, জিতেন শর্মা, লিয়াম লিভিংস্টোন, ওডেন স্মিথ, বেনি হাওয়েল, ভানুকা রাজাপাকষে, নাথান এলিস, শিখর ধাওয়ান, প্রভসিমরান সিং, রাহুল চাহার, সন্দিপ শর্মা, শাহরুখ খান, বৈভব আরোরা, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রেরক মানকাড, অংশ প্যাটেল, অথর্ব টাইডে, বলতেজ সিং, ঋষি ধাওয়ান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com