মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সারা দেশে যান চলাচলের ওপর ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা নির্বাচনী এলাকায় সাড়ে ৮১ ঘণ্টা ‘বহিরাগত অবস্থানে’ নিষেধাজ্ঞা ভাইরাল ছবি, অস্ত্র ও বিতর্ক: প্রবাসী আতিকুর রহমান শিশু মিয়ার গানম্যান গ্রেপ্তার নবীনগরে ধানের শীষের গণজোয়ার: পাইলট স্কুল মাঠে এম এ মান্নানের জনসভায় জনসমুদ্র চা বাগানের ভোটে বিজয়ী হতে চান স্বতন্ত্র প্রার্থী মহসীন মিয়া মধু মৌলভীবাজার-৪ আসনের খেলাফত প্রার্র্থী শেখ নূরে আলম হামিদীর নির্বাচনী ইশতেহার বহিস্কারই শেষ নয়, নবীনগরে নতুন রাজনীতির সূচনা হবে—তাপস নওগাঁর পত্নীতলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত দায়িত্ব পালনে শতভাগ নিরপেক্ষ নির্বাচনই লক্ষ্য প্রশাসনের: জেলা প্রশাসক ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

তানোরে আমন ধানে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা কৃষক,মাঠে নেই কৃষি কর্তাবাবুরা

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোরে আমন ধানে হঠাৎ করে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষকেরা। প্রতিনিয়ত কারেন্ট পোকার আক্রমণ থেকে আমন ধান বাঁচাতে সকাল বিকেল জমিতে কীটনাশক স্প্রে করেও কোন প্রতিকার পাচ্ছেনা কৃষকরা। ফলে কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকরা। অন্যদিকে উপজেলা কৃষি অফিসের কোন উপসহকারী(বিএস) কর্মকর্তাদের মাঠে পরামর্শ নেওয়ার জন্য ডেকেও সাড়া পাচ্ছেন না কৃষকরা। এতে করে কারেন্ট পোকার আক্রমণ থেকে আমন ধান বাঁচাতে কৃষি অফিসের কোন পরামর্শ না পাওয়ায় চরম হতাশ হয়ে পড়েছে কৃষকরা।সরেজমিনে উপজেলার বিভিন্ন আমনের মাঠ ঘুরে দেখা যায় কারেন্ট পোকার এমন দৃশ্য। কারেন্ট পোকার আক্রমণ থেকে আমন ধান বাঁচাতে বিভিন্ন কোম্পানির কীটনাশক স্প্রে করছেন কৃষক। আমনের মাঠে গিয়ে বেশকিছু কৃষকের সাথে কথা বলে জানা গেছে,অন্যবছরের তুলনায় এবছর আমন ধান চাষের জন্য কৃষককে তেমন হয়রানির শিকার হতে হয়নি। এবার আমন রোপণের সময় থেকে পানির সমস্যা না হলেও সার পটাশের সংকট ও দামও বেশি ছিল। তার পরেও কষ্ট হলেও বেশি দামে সার পটাশ কিনে আমন ধান চাষ করেছেন কৃষকরা। কিন্তু হঠাৎ করে কারেন্ট পোকার আক্রমণে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের ফসল আমন ধান। বাজার থেকে বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করেও কোন ফল পাওয়া যাচ্ছেনা। যার জন্য কারেন্ট পোকার আক্রমণ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে তানোর উপজেলার কৃষকরা। অথচ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা রয়েছেন উদাসীন।

মাঠে দেখা মিলছেনা উপসহকারী কর্মকর্তাদের। এমনকি অফিসে গিয়েও কোন কর্মকর্তার সুপরামর্শ পাচ্ছেন না কৃষকেরা। ফলে কৃষকরা নিজে নিজে বাজার থেকে বিভিন্ন কীটনাশক কিনে এনে জমিতে ব্যবহার করছেন। এতে তেমন ফলপ্রসূ হচ্ছেনা কৃষকের। তানোর উপজেলার যশপুর গ্রামের কৃষক আশরাফুল, ইনছান আলী জানান, যেভাবে আমন ধানে কারেন্ট পোকা আক্রমণ করছে তাতে কৃষকের খরচ জুটবে কি না তা নিয়ে শঙ্কিত আছেন তাঁরা। তাঁরা আরো বলেন, বাজারে যে ভাবে কীটনাশক বিক্রি হচ্ছে তাতে কোনটা আসল আর কোনটা নকল কীটনাশক বোঝা বড় দায় হয়ে পড়েছে।

কারেন্ট পোকার আক্রমণ নিয়ে তানোর উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা হলে কোন কর্মকর্তার কাছে বক্তব্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com