বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় দুই শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মান্দায় ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মান্দা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

শুক্রবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার কবিরাজকে নওগাঁ কারাগারে পাঠানো হয়। শারীরিক পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ষষ্ঠ শ্রেনীর দুই শিশু শিক্ষার্থীকে।

গ্রেপ্তার কবিরাজের নাম সাভার আলী কবিরাজ (৫৫)। তিনি উপজেলার ভারশোঁ ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা। চৌবাড়িয়া বাজারের কড়ইপট্টি এলাকায় তার একটি ভেষজ ওষুধের দোকান রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর পেট ব্যথা শুরু হলে আরেক সহপাঠীকে নিয়ে সাভার আলীর ভেষজ ওষুধের দোকানে যায়। অসুস্থ ওই শিক্ষার্থীকে পেট পরীক্ষার নামে কবিরাজ সাভার আলী তাকে গোপন কক্ষে নিয়ে যায়। সেখানে কৌশলে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ওই শিক্ষার্থীর সহপাঠীকে বাইরের চেম্বারে বসিয়ে রাখা হয়েছিল।

ভুক্তভোগী এক শিক্ষার্থী জানায়, বান্ধবীর কী ধরণের অসুখ হয়ে সেটি বলার জন্য ওই গোপন কক্ষে নিয়ে আধা ঘন্টার ব্যবধানে তাকেও ধর্ষণ করা হয়। সেখান থেকে চলে আসার পর জানতে পারি আমাদের দুজনের সঙ্গেই খারাপ কাজ করা হয়েছে। লোকলজ্জার ভয়ে প্রথমদিকে বিষয়টি গোপন রাখি। পরে আরও কয়েক সহপাঠীর সঙ্গে আলোচনা করে বিষয়টি পরিবারের লোকজনকে জানাই।

চৌবাড়িয়া বাজারের বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি জানাজানি হলে বাজারের লোকজন ক্ষিপ্ত হয়ে সাভার কবিরাজের দোকানে হামলা চালিয়ে মারধর করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সাভার কবিরাজকে থানায় নিয়ে যায়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ ঘটনায় দুই শিশু শিক্ষার্থী পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার সাভার কবিরাজকে আজ শুক্রবার আদালতের মাধ্যতে নওগাঁ কারাগারে পাঠানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com