বুধবার, ২৯ Jul ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌরভীবাজারে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সদর মডেল থানার আয়োজনে পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সভা সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম, কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা।

সভায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত টহল, রাত্রীকালীন পাহারা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

পুলিশ সুপার সবাইকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা বিভ্রান্তিকর ছবি বা ভিডিওর বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা।

এছাড়া এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার- ৩ আসনের সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা জামায়াতে ইসলামীর আমির এম সাহেদ আলী, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অ্যাড. সুনীল কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, হেফাজতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মাওলানা জামিল আহমেদ আনসারী, এনসিপি মৌলভীবাজার জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, বিএনপি নেতা স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, পূজামণ্ডপের সভাপতি-সেক্রেটারি ও সাংবাদিকবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com