বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে বিশ্ব পরিষ্কার দিবসে শহীদ মিনারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

 

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে বিশ্ব পরিষ্কার দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে লাল-সবুজ উন্নয়ন সংঘ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের কেন্দ্রে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি।

দিনব্যাপী কর্মসূচিতে শহীদ মিনারের আঙিনা পরিষ্কার করে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা হয়। একই সঙ্গে ফুলগাছের চারা রোপণ করে শহীদ মিনারকে আরও সুশোভিত ও প্রাণবন্ত করে তোলে সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাম্মাদ নূর-ঈ সাদী, সহ-সভাপতি জুহায়ের আহমদ জিয়াদ ও আমিনা রামিম, অর্থ সম্পাদক তানজিল হোসেন সোহাগ, ক্রীড়া সম্পাদক রাহুল বিশ্বাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাহমিদা সুলতানা তিন্নি এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিৎ রায়। এছাড়াও সদস্য প্রত্যয়, মুগ্ধ, রোহান, ইসরাক, নাহিদ ও ফাহিমসহ বহু তরুণ অংশগ্রহণ করেন।

লাল-সবুজ উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ জানান, শহীদ মিনারের মতো জাতীয় ইতিহাসের সাক্ষী স্থাপনাকে পরিচ্ছন্ন রাখা শুধু একটি সামাজিক কাজ নয়, এটি সকলের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ রক্ষায় অবদান রাখবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়তে সহায়ক হবে।

তাদের মতে, এ ধরনের সামাজিক উদ্যোগ আগামী দিনে তরুণদের আরও সচেতন করে তুলবে এবং দেশজুড়ে পরিচ্ছন্নতা আন্দোলন ছড়িয়ে দিতে অনুপ্রেরণা জোগাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com